September 18, 2026, 11:32 pm
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, পদ ৪২

Reporter Name

বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ১৩ থেকে ১৬ গ্রেডে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৪২। আবেদনের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬।
চাকরির বিবরণ:
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০ টাকা।
২. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৯
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৩. পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৫
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৪. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২০
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৫. পদের নাম: হিসাব সহকারী কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
বয়সসীমা
১১ আগস্ট ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০০টা।
আবেদন ফি
সকল পদের জন্য আবেদন ফি ১১২ টাকা (সার্ভিস চার্জসহ); অনগ্রসর নাগরিকদের সকল গ্রেডের ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

নির্দেশনা
১. ২৪ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে উল্লিখিত পদসমূহে যেসব চাকরিপ্রার্থী পূর্বে আবেদন করেছেন পুনরায় তাদের আবেদন করার প্রয়োজন নেই।
২. নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত বিভিন্ন পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একের অধিক পদে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো।