এস কে রবিউল ইসলাম, খুলনা: রাজধানী টেলিভিশনের খুলনা ব্যুরোপ্রধান এম রোমানিয়ার রত্নগর্ভা মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুর ২:৪৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ এশার নামাজ শেষে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে স্থানীয় বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজার নামাজে সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাংবাদিক এম রোমানিয়ার রত্নগর্ভা মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) নেতৃবৃন্দ। এক যৌথ শোকবার্তায় সাংবাদিক নেতারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও খুলনার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।