September 19, 2026, 12:15 am
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

খুলনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে জিয়া সাইবার ফোর্সের দোয়া ও মিলাদ

Reporter Name

স্টাফ রিপোর্টার, খুলনা: বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে খুলনা জেলা ও মহানগর শাখা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১টায় খুলনা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।খুলনা মহানগর জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব মোঃ জসীম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব জোয়ার্দার মোঃ আবু হানিফ।অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা মহানগর জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বিপু ও খুলনা জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক মোঃ লাবলু খান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ও মাহাবুবুল হক শামীম; খুলনা জেলা শাখার সদস্য ইসমাইল হোসেন ও শরিফুল ইসলাম ফকির।এ ছাড়া ফুলতলা উপজেলা শাখার আহ্বায়ক নুরুল আমিন সাগর, বটিয়াঘাটা উপজেলা শাখার আহ্বায়ক মুস্তাকিম বিল্লাহ, ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক মোসলেহ উদ্দিন, সদস্য সচিব কাজী জাফর, দিঘলিয়া উপজেলা শাখার সদস্য সচিব রকি খান এবং পাইকগাছা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের নেতাকর্মী এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা মোসলেহ উদ্দিন।অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রামের কথা তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।