September 19, 2026, 1:08 am
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

ডুমুরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন স্থানীয় ক্রীড়া সংগঠক-শেখ হাফিজুর রহমান

Reporter Name

স্টাফ রিপোর্টার: খুলনা জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং ডুমুরিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ডুমুরিয়ার ক্রীড়াঙ্গনে নতুন নেতৃত্ব। স্থানীয় ক্রীড়া সংগঠক শেখ হাফিজুর রহমান ডুমুরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সংশোধিত অ্যাডহক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ডুমুরিয়া থেকে ১৫ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে যারা আছেন:
1. সভাপতি: উপজেলা নির্বাহী অফিসার, ডুমুরিয়া
2. সদস্য-সচিব: শেখ হাফিজুর রহমান, স্থানীয় ক্রীড়া সংগঠক
3. সদস্য: অফিসার ইনচার্জ, ডুমুরিয়া থানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও মোঃ সাদেক আলী মোড়ল, সাবেক ক্রীড়াবিদ

নতুন দায়িত্ব নিয়ে শেখ হাফিজুর রহমান বলেন, “ডুমুরিয়ার মাঠের ছেলেদের জন্য কাজ করতে চাই। মাদক ছেড়ে যুবকরা যেন খেলার মাঠে ফেরে, সেই ব্যবস্থা করবো। স্কুল-কলেজে  নিয়মিত  টুর্নামেন্ট এবং অবকাঠামো উন্নয়ন আমার মূল লক্ষ্য। সবার সহযোগিতা চাই।” ক্রীড়া সংস্থার এই কমিটি আগামীতে উপজেলার সকল খেলাধুলা পরিচালনা ও উন্নয়নের দায়িত্বে থাকবে। ডুমুরিয়ার ক্রীড়াপ্রেমী ও যুব সমাজ শেখ হাফিজুর রহমানের এই দায়িত্ব পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন।

তথ্য সূত্র: উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ডুমুরিয়া, খুলনা। 

 

#ডুমুরিয়া #খুলনা #ক্রীড়া #শেখ_হাফিজুর_রহমান #দৈনিক_খুলনার_সংবাদ