শাহাবুদ্দিন মোড়ল,ঝিকরগাছা প্রতিনিধি: বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ তৃতীয় দিনের মতো গণসংযোগ করেছেন। শুক্রবার দিনব্যাপী তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। রাস্তাঘাট, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা, সড়কবাতিসহ স্থানীয় সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, “জনগণের সুযোগ পেলে তাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে কাজ করব। কোনো ধরনের বৈষম্য না করে সবার পাশে থাকাই হবে আমার লক্ষ্য।”এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তরুণদের সঙ্গে এলাকার উন্নয়নে তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন এবং বয়োজ্যেষ্ঠদের দোয়া ও পরামর্শ নেন। স্থানীয় বাসিন্দারাও তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
গণসংযোগে প্রার্থীর সঙ্গে নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ভোটারদের কাছে ইমদাদুল হক ইমদাদের পক্ষে সমর্থন কামনা করেন। গণসংযোগ শেষে ইমদাদুল হক ইমদাদ ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি'র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি'র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ
সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।