September 19, 2026, 12:20 am
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

ডুমুরিয়ায় মানুষিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় মানুষিক ভারসাম্যহীন কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলা পরিষদ পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সে সাহস ইউনিয়নের কুমার ঘাটা এলাকার সোহরাব হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার রাতে স্থানীয়রা ওই পুকুরে একটি অজ্ঞাতনামা ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে থানায় আনা হয়।পরে মৃত ব্যক্তির ছবি দেখে তার চাচা মোস্তফা সরদার সনাক্ত করেন। তিনি জানান, মৃত ব্যক্তি কাশেম সরদার মানুষিক ভারসাম্যহীন এবং দীর্ঘদিন যাবত মানষিক ডাক্তারের নিকট থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

মাঝে মধ্যে তাকে ২/৩ দিন খুঁজেও পাওয়া যেতো না। পরবর্তীতে আবার নিজেই বাড়ি চলে আসতো। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।