September 19, 2026, 4:48 am
শিরোনাম:
ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী-শেখ শাহিনুর প্রতিবেশী ভারত-বাংলাদেশ সুসম্পর্কের জন্য যা করণীয় তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপের দল চূড়ান্ত বাংলাদেশের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত, ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে জয়সওয়াল দ্বিপক্ষীয় সম্পর্কে ফের তারেক রহমানের দিল্লি সফর আয়োজনের চেষ্টা প্রেম করে বিয়ে বিষপানে স্বামীর মৃত্যু হাসপাতালে ভর্তি স্ত্রী অ্যাটর্নি অফিসের কেউ অর্থ পাচারে জড়িত থাকলে ব্যবস্থা যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী

Reporter Name

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন জাতির এই শ্রেষ্ঠ সন্তান। নড়াইলের মহিষখোলা গ্রামে ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ শেখের জন্ম। তাঁর বাবা মোহাম্মদ আমানত শেখ, মা জেন্নাতুন্নেসা। ২৩ বছর বয়সে ১৯৫৯ সালের ২৪ মার্চ তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগ দেন নূর মোহাম্মদ। ১৯৭১ সালে ছুটি কাটাতে এসে মুক্তিবাহিনীতে যোগ দেন। ৮ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন। ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে নিজ সঙ্গীদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করতে গিয়ে নূর মোহাম্মদ একটি এসএলআর নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে মারা যান। যশোরের শার্শা উপজেলার কাশিমপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়।

নূর মোহাম্মদ শেখের সম্মানে ২০০৮ সালে নড়াইলের ‘মহিষখোলা’ গ্রামের নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদ নগর’ রাখা হয়েছে। তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ফাউন্ডেশন প্রতিবছরের মতো এবারও নূর মোহাম্মদ নগরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা প্রশাসন থেকে বীরশ্রেষ্ঠর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে কুলখানি হবে। তারপর তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর আগে র‍্যালি হবে। বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে তাঁর জীবনীর ওপর আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এই বীরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হবে।