September 18, 2026, 11:12 pm
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

কালিয়াকৈর সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

Reporter Name

কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার সকালে কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংখুরি গ্রামের আসাদুল ইসলাম, তাঁর মা নাছিমা বেগম, ফিরোজা বেগম ও শেরপুর সদর উপজেলার গুলোই মমিনা কান্দা গ্রামের হিরা মিয়া। কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজারে কাঠমিস্ত্রির কাজ করতেন হিরা মিয়া।

জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টার দিকে কালিয়াকৈর বাজার থেকে পাঁচ যাত্রী নিয়ে মাওনার দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। কালিয়াকৈর-মাওনা সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাডার্ডভ্যানটি খাদে পড়ে যায়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মা ও ছেলে। এতে আহত হন আরও তিন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নারীসহ দুজনের মৃত্যু হয়। পুলিশ চারজনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আরেকজনের পরিচয় বের করার চেষ্টা চলছে।  এছাড়া ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে জুলেখা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁর স্বামী আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বইলর ইউনিয়নের কানহর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জুলেখা খাতুন ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার বাসিন্দা ফারুক আহমেদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই মো. শাহিন। জানা গেছে, জুলেখা খাতুন ও ফারুক আহমেদ মোটরসাইকেলে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলর-কানহর নামক স্থানে পৌঁছালে অসাবধানতা বশত জুলেখার গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক ফারুক আহমেদও আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে ত্রিশাল থানার এএসআই আকরাম হোসেন জানান, স্থানীয়দের হস্তক্ষেপে দ্রুত নিহত নারীর লাশ ও আহত স্বামীকে উদ্ধার করে ময়মনসিংহে নিয়ে যান স্বজনরা।