September 18, 2026, 11:49 pm
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

বটিয়াঘাটায় নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা বাজারসংলগ্ন নদী থেকে রাকিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে খুলনা নৌ পুলিশ। তিনি রূপসা ঘাট থেকে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির একজন বলে জানা গেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি রাকিবের বলে শনাক্ত করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নদী পারাপারের যাত্রী ও স্থানীয় লোকজনের মাধ্যমে রাকিবের এক আত্মীয় বিষয়টি জানতে পারেন। এরপর স্বজন ও স্থানীয়রা একটি ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে কাতিয়ানাংলা খেয়াঘাট ও শিয়ালডাঙ্গা ঘাটসংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান তারা।

পরে মরদেহটি নদীর পাড়ে আটকে রাখা হয় এবং খবর দেওয়া হয় খুলনা নৌ পুলিশকে। খবর পেয়ে খুলনা নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে রাকিবের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। এ ঘটনায় নিখোঁজ অপর ব্যক্তির সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।