September 18, 2026, 9:30 pm
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

উচ্চ রক্তচাপ কতটা কমলে সতর্ক হওয়া জরুরি

Reporter Name

উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার নিয়ে কমবেশি সবাই সচেতন থাকেন। এটি নিয়ন্ত্রণে না আনা হলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তবে রক্তচাপ কমে যাওয়া বা লো প্রেসারও কিন্তু কম ঝুঁকিপূর্ণ নয়। রক্তচাপ কমে গেলে হঠাৎ মাথা ঘোরা, প্রচণ্ড দুর্বলতা, চোখে হঠাৎ অন্ধকার দেখার মতো বিপদ হতে পারে। সময়মতো এটি নিয়ন্ত্রণ করতে না পারলেও বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকিও।

‘আনন্দবাজারে’র এক প্রতিবেদন অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ থাকার কথা ১২০/৮০। প্রাত্যহিক রক্তচাপের মাত্রা যদি সিস্টোলিক অর্থাৎ উপরেরটি ১০০-১১০ এবং ডায়াস্টোলিক বা নীচেরটি ৬৫-৭০ এর মধ্যে থাকে, তবে তা নিয়ে ভয়ের কিছু নেই। তবে যদি এর সঙ্গে নিয়মিত ভাবে শরীর অতিরিক্ত দুর্বল লাগা, মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয় এবং ডায়াস্টোলিক প্রেসার প্রায়ই ৬৫-তে নেমে যেতে থাকে, তাহলে সতর্ক হওয়া জরুরি।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

যদি সিস্টোলিক বা উপরের রক্তচাপ ৯০-এর নীচে এবং ডায়াস্টোলিক বা নীচের রক্তচাপ ৬০-এর নীচে নেমে যায়, তবে সেটাকে হাইপোটেনশন বলা হয়। এমন যদি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিপদ এড়াতে যা করবেন

১. নিম্ন রক্তচাপের সমস্যা থাকলে দিনে অন্তত আড়াই থেকে ৩ লিটার পানি পান করুন। রক্তচাপ হঠাৎ কমে গেলে ডাবের পানি বা অল্প লবণ-চিনির শরবত খেতে পারেন।

২.যাদের রক্তচাপ কমে যাওয়ার প্রবণতা আছে তারা দীর্ঘ সময় খালি পেটে থাকবেন না। আবার একসঙ্গে অনেকটা খাবার খাওয়াও ঠিক নয়। অল্প অল্প করে বারে বারে খাবার খান।

৩. শোয়া বা বসা অবস্থা থেকে হঠাৎ দ্রুত উঠা ঠিক নয়। কিছুক্ষণ বসে তার পর দাঁড়ান।