September 18, 2026, 10:57 pm
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা : খুলনার ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ১০০ কেজি চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় দিলীপ বৈদ্য নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পুশ করা চিংড়ি শনাক্ত করে ১০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়ি বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়। পুশ করার সঙ্গে জড়িত থাকার দায়ে দিলীপ বৈদ্যকে আটক করা হলে মোবাইল কোর্ট তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর মতো অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মৎস্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “পুশ করা চিংড়ি শুধু ভোক্তার জন্য ক্ষতিকর নয়, এটি দেশের চিংড়ি শিল্প ও রপ্তানি বাজারের সুনামও ক্ষুণ্ন করে। পুশবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে উপজেলা ভূমি অফিস ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডুমুরিয়া থানা পুলিশ ও মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ, ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।