September 18, 2026, 10:28 pm
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

Reporter Name

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর : যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা ও সংলগ্ন এলাকায় আনসার-ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর-২৬) আনসার-ভিডিপি দলনেতা মোঃ আলী হোসেনের নেতৃত্বে আনসার-ভিডিপি সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় আনসার-ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জন্মভিটা ও আশপাশের এলাকায় মশা নিধনের জন্য স্প্রে করেন। দর্শনার্থী ও স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। আনসার-ভিডিপি সদস্যদের এমন জনকল্যাণমূলক স্বেচ্ছাশ্রমের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।