September 19, 2026, 3:39 am
শিরোনাম:
ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী-শেখ শাহিনুর প্রতিবেশী ভারত-বাংলাদেশ সুসম্পর্কের জন্য যা করণীয় তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপের দল চূড়ান্ত বাংলাদেশের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত, ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে জয়সওয়াল দ্বিপক্ষীয় সম্পর্কে ফের তারেক রহমানের দিল্লি সফর আয়োজনের চেষ্টা প্রেম করে বিয়ে বিষপানে স্বামীর মৃত্যু হাসপাতালে ভর্তি স্ত্রী অ্যাটর্নি অফিসের কেউ অর্থ পাচারে জড়িত থাকলে ব্যবস্থা যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রেম করে বিয়ে বিষপানে স্বামীর মৃত্যু হাসপাতালে ভর্তি স্ত্রী

Reporter Name

কুমিল্লায় প্রেম করে বিয়ের এক মাসের মধ্যেই বিষপান করেছেন এক দম্পতি। এ ঘটনায় স্বামী নয়ন হোসেনের মৃত্যু হয়েছে। স্ত্রী বর্ষা বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।গতকাল শুক্রবার দুপুরে নাঙ্গলকোট পৌর বাজার-সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। নয়ন হোসেন হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিম উল্লার ছেলে। তাঁর স্ত্রী বর্ষা বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মনির হোসেনের মেয়ে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় এক মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে নয়ন ও বর্ষা বিয়ে করেন। বাড়িতে একসঙ্গে বিষপান করলে পরিবারের লোকজন তাদের হাসপাতালে নিয়ে আসে। তবে কী কারণে তারা একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত নন।

বর্ষার ভাই সোহেল ও বোন শিরিন আক্তার জানান, বিয়ের পর তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছিল কিনা তাদের জানা নেই। খবর পেয়ে ছুটে এসেছেন তারা। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহীন বলেন, বিষপানের পর ওই দম্পতিকে হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে হাসপাতালে আনার পর নয়ন হোসেনের কোনো লাইফ সাইন পাওয়া যায়নি। হয়তো রাস্তায়ই মারা গেছেন। এ ছাড়া স্ত্রী বর্ষার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী দুজন বিষপান করলে স্বামী মারা গেছেন। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।