ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার পশ্চিম শোভনা ইউরেকা ক্লাবের উদ্যোগে পশ্চিম শোভনা ইউরেকা ক্লাব ও ভায়না সবুজ সংঘের মধ্যে এক প্রীতি হাডুডু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।৪০ মিনিটের এ ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত সময় শেষে পশ্চিম শোভনা ইউরেকা ক্লাবের ৭ জন এবং ভায়না সবুজ সংঘের ২ জন প্লেয়ার মাঠে ছিলেন। খেলার এ অবস্থানের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের ম্যাচের সমাপ্তি ঘটে।
খেলা পরিচালনা করেন শহিদুল ইসলাম মোল্লা। ম্যাচকে ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। খেলার বিভিন্ন পর্যায়ে দর্শকদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।খেলায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু, আঃ লতিফ সরদার, মিজানুর রহমান মোল্লা,মহাসিন দফাদার, মাস্টার হাফিজুর রহমান, রহিমা বেগম, লাবলু খান ও হুমায়ূন কবির।
এ সময় পশ্চিম শোভনা ইউরেকা ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসানসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বৃদ্ধি, তরুণদের মাঠমুখী করা এবং দুই ক্লাবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।