September 22, 2026, 4:58 am
শিরোনাম:
আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় ফিড কারখানা নয়, পাটকল চালুর দাবি খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ খুলনায় কুরিয়ারকর্মীকে দুর্বৃত্তদের গুলি খুলনায় আবাসিক হোটেলে যুবকের লাশ, সঙ্গে থাকা নারী আটক কেশবপুরে সাংবাদিকদের ওপর হামলা, প্রেসক্লাব দখলের অভিযোগ বিএনপি নেতা ফারুক হত্যা ছাত্রলীগ নেতা বাপ্পাসহ তিনজনের মৃত্যুদণ্ড সন্ধ্যার সময়ে ঘাটতি ১ হাজার ৮৪৮ মেগাওয়াট রাতে বেড়েছে লোডশেডিং কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ গ্রেফতার -২

বিএনপি নেতা ফারুক হত্যা ছাত্রলীগ নেতা বাপ্পাসহ তিনজনের মৃত্যুদণ্ড

Reporter Name

বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এই রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আমিনুর রহমান খান রানার ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা, শহরের কাগমারা এলাকার আজাদ ফকির ও দাইন্যা ইউনিয়নের শ্রীফলিয়াটা গ্রামের শাহজাহান মিয়া। তারা সবাই পলাতক।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চারজন হচ্ছেন, মো. সুজন, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম শফিক ও রুজবেল ইমন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার দাইন্যা চৌধুরী গ্রামের সঞ্জিত ঘোষকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।  আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইদুর রহমান স্বপন জানান, রফিকুল ইসলাম ফারুক টাঙ্গাইল শহরের আকুরটাকুর এলাকার ভাড়া বাসায় থাকতেন।

২০১৩ সালের ২০ ডিসেম্বর ভোরে হাঁটতে বের হন তিনি। আকুরটাকুর বটতলা কাঁচাবাজার এলাকায় পৌঁছলে একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরদিন নিহতের ছোট ভাই লাভলু মিয়া টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।