November 3, 2026, 5:55 am
শিরোনাম:
ঢাকা-টাঙ্গাইল গাজীপুরে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ স্থানীয় নির্বাচনে কাদের মনোনয়ন দেবে বিএনপি, জানালেন রিজভী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী পলাশসহ গ্রেফতার-৫ ডুমুরিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে নারী কর্মী নিয়োগ সম্পন্ন পাইকগাছায় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ জামিরের খুলনার রুপসা নদী থেকে দুই ব্যক্তির মরাদেহ উদ্ধার সাতক্ষীরায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

নেটদুনিয়ায় তোলপাড় মঞ্চে হঠাৎই শুভশ্রীকে দেবের চুমু

Reporter Name

ভারতের ত্রিপুরার আগরতলায় একটি সিনেমার প্রচারে গিয়ে আলোচনায় এসেছেন টালিউডের জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলি। মঞ্চে দেবের চুমু খাওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা।

গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ত্রিপুরার আগরতলায় ‌‌‘দেশু ৭’ (DeSu7) সিনেমার বিশেষ প্রচারণা ও লাইভ ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর আগে বিমানবন্দরে দেব ও শুভশ্রীকে স্বাগত জানাতে উপচে পড়া ভিড় জমেছিল। আগরতলার চিলড্রেনস পার্কে আয়োজিত ওই অনুষ্ঠানে ককবরক ভাষাতেও কথা বলতে দেখা যায় শুভশ্রীকে।

তবে এদিনের পুরো আয়োজনে সবচেয়ে বেশি নজর কাড়ে দেব ও শুভশ্রীর রসায়ন। সিনেমার জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এ পারফর্ম করার সময় হঠাৎই মঞ্চে শুভশ্রীর কপালে চুমু খান দেব। মুহূর্তেই সেই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। একজন লিখেছেন, হায় ভগবান, এরা ছবির জন্য আর কী কী করবে। অন্য একজন লিখেছেন, রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে। আবার কেউ লিখেছেন, এরা জানে বাঙালি কী খায়, এরা সেটাই দিচ্ছে। আরেকজন লিখেছেন, দেব-শুভশ্রীর রসায়ন মানেই আগুন, উফফফ, তোমরা কেন যে বিয়ে করলে না।

এর আগে কলকাতায় দেব দাবি করেছিলেন, তাকে ও শুভশ্রীকে নিয়ে চলা মন্তব্যের কারণে প্রাক্তনের সঙ্গে কথা বলতেও ভয় পান তিনি। দুজনেই সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করলেও আশপাশের মানুষ তা হতে দিচ্ছেন না বলে জানান তিনি। এমনকি তাদের নিয়ে যেভাবে জলঘোলা হচ্ছে, তাতে সিনেমার প্রচারণা করতেও ভয় পান বলে দুঃখ প্রকাশ করেছিলেন এই অভিনেতা।

উল্লেখ্য, ‘দেশু ৭’ প্রধান চরিত্রে দেবের ৫০তম সিনেমা। দেব ও শুভশ্রী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে-সহ আরও অনেকে।