গাজী সোহেল আহমেদ, ডুমুরিয়া প্রতিনিধি : জাতীয় সামাজিক সংগঠন 'নিরাপদ সড়ক চাই' (নিসচা) খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের নিকট নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের নেতৃত্বে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে তুলে ধরা প্রধান দাবিগুলো ডুমুরিয়া বাজারে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা।যত্রতত্র অবৈধ পার্কিং বন্ধ করা ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মোল্যা মনিরুল ইসলাম, গাজী আব্দুল আজিজ, রবিউল ইসলাম, গাজী সোহেল আহমেদ, খান আরিফুজ্জামান নয়ন, জুলফিকার আলী ভুট্টো, আব্দুল হক লিটন, জুয়েল বিশ্বাস, আবদুল্লাহ খান, হুসাইন খান, জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।