September 22, 2026, 12:54 pm
শিরোনাম:
কলারোয়ায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ মনে মনে নাকি জোরে জোরে? কীভাবে পড়লে বেশি মনে থাকে পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারল না জ্যোতিরা বিশ্বজুড়ে ডিজেলসংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় ফিড কারখানা নয়, পাটকল চালুর দাবি খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ খুলনায় কুরিয়ারকর্মীকে দুর্বৃত্তদের গুলি খুলনায় আবাসিক হোটেলে যুবকের লাশ, সঙ্গে থাকা নারী আটক

কলারোয়ায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

Reporter Name

মো. আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা ২০২৬-২৭ প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ ও ২২ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেন কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুড নিউট্রিশন (GAIN)। কার্যক্রমটি পুষ্টিসংবেদনশীল ও বৈচিত্র্যময় কৃষি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারের বৃহত্তর উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। GAIN-এর RAINS কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে পুষ্টিসংবেদনশীল উদ্যোগ চিহ্নিত ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালার দ্বিতীয় দিনে উপজেলার সোনাবাড়ীয়া, চন্দনপুর, হেলাতলা, যুগিখালী, দেয়াড়া ও কুশোডাঙ্গা ইউনিয়নের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রতিটি ইউনিয়ন থেকে ইউনিয়ন পরিষদের সচিব, চেয়ারম্যান, একজন ইউপি সদস্য, সাংবাদিক, ইমাম, শিক্ষক, উদ্যোক্তা, নারী উদ্যোক্তা ও কৃষি উদ্যোক্তারা এতে উপস্থিত ছিলেন।

কর্মশালায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি পরিস্থিতি উন্নয়নে করণীয়, স্থানীয়ভাবে উৎপাদিত নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি, কৃষি ও পুষ্টির মধ্যে সমন্বয়, নারী ও যুবসমাজের অংশগ্রহণ এবং স্থানীয় পর্যায়ে পুষ্টিসংবেদনশীল উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শুধু খাদ্য উৎপাদন বাড়ালেই পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হয় না; নিরাপদ, বৈচিত্র্যময় ও পুষ্টিকর খাবারের সহজলভ্যতা এবং মানুষের খাদ্যাভ্যাসের উন্নয়নও গুরুত্বপূর্ণ। এ কারণে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা, শিক্ষক, ধর্মীয় নেতা ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়নভিত্তিক পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। GAIN বাংলাদেশে সরকারি ও বিভিন্ন অংশীজনের সঙ্গে খাদ্যব্যবস্থা ও পুষ্টি উন্নয়নে কাজ করছে।

আলোচনায় স্থানীয় পর্যায়ে উৎপাদিত শাকসবজি, ডাল, ফলমূলসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্যের উৎপাদন ও ভোগ বাড়ানো, কৃষকদের পুষ্টিসংবেদনশীল কৃষি বিষয়ে উৎসাহিত করা, নারী উদ্যোক্তাদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ ইউনিয়নের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনের কথা তুলে ধরেন এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরে পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সম্ভাব্য কার্যক্রম নিয়ে মতামত দেন। এসব মতামতের ভিত্তিতে ইউনিয়নভিত্তিক বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। উল্লেখ্য, বাংলাদেশে GAIN-এর বিভিন্ন কর্মসূচিতে পুষ্টিসংবেদনশীল কৃষি, জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা, নারী ও যুব সম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে পুষ্টি উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে।