November 6, 2026, 12:27 pm
শিরোনাম:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার নিরলস পরিশ্রমে সেবার মান বেড়েছে নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সংকটে ১১ দলের ঐক্য এনসিপি কি জামায়াত জোট ছাড়তে চায় শীতের আমেজ, তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস চোখের ভেতর পানি না পৌঁছালে অজু শুদ্ধ হবে কি ? আকুর দায় শোধের পর ৩৫ বিলিয়ন ডলারের নিচে নামলো রিজার্ভ শিশুদেরই গড়তে হবে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী কেশবপুরে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের জন্মবার্ষিকী উদযাপন আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ রোপণ ও বিতরণ

পরীমনির আচরণে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা

Reporter Name

ঢালিউড চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা। আদালত চত্বরে সাংবাদিক রবিউল ইসলাম রাজুর সঙ্গে তার বাগবিতণ্ডা, গায়ে হাত দেওয়ার অভিযোগ এবং সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙার অভিযোগকে কেন্দ্র করে এ ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির আচরণের সমালোচনা করে প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত চত্বরে জামিন পেয়ে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পরীমনি। এ সময় গাড়িতে ওঠার মুহূর্তে এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠেন তিনি। মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকা ওই ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান অভিনেত্রী।

ওই ব্যক্তি সাংবাদিক রবিউল ইসলাম রাজু। তার দাবি, তিনি শুধু ভিডিও ধারণ করছিলেন। পরীমনি তার মুঠোফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। নিজের শারীরিক প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করে রাজু জানান, তার একটি হাত ঠিকমতো কাজ করে না। অন্য হাত দিয়ে তিনি মোবাইল ব্যবহার করছিলেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক মুজাহিদ শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নিম্নমানের এই অভিনেত্রীকে মাথায় উঠিয়েছেন দেশের রাঘববোয়ালরা। রাজুকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সে অত্যন্ত বিনয়ী একটা ছেলে। গায়ে হাত দেওয়া তো অনেক দূরের কথা। এর চেয়ে বড় প্রশ্ন হলো তার একটি হাত সচল। অপর হাতটি দিয়ে সে মোবাইল চালায়, মোজো রিপোর্টিং এর জন্য।

অন্যদিকে সাংবাদিক রাকিব হাসান লিখেছেন, রবিউল ইসলাম রাজু আমার দেখা সবথেকে ভদ্র বিনয়ী ও হাসিখুশি একটা ছেলে। আর কোন মেয়ে মানুষের ধারেরকাছে ঘেঁষা তো দূরের কথা, জোরে কথাও বলে না। অথচ আমাদের এই রাজুকে ই হেনস্তা করেছে একটা মিথ্যা অপবাদ দিয়ে। আফসোস হয় এই সমাজে এসব হাইক্লাস…. দের দাম অনেক বেশি। তাদের অনেক ক্ষমতা। রাজু হয়তো বিচার পাবে না। কেউ হয়তো তার পক্ষে কথাও বলবে না। তবুও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম।

তুলন ভাই নামে একজন লিখেছেন, তুই আমার গায়ে হাত দিছস কেন বাই*** সাংবাদিকতা সো*** আমার লগে? এভাবে হাজার মানুষের সামনে গালিগালাজ করছিল পরীমনি৷ পরীমনি বলছিল, এই শার্ট পরা সাংবাদিক নাকি তার গায়ে হাত দিছে৷ যদিও ভিডিওতে এমন কিছুই দেখা যায়নি৷ যদি করেও থাকে এটা অবশ্যই অন্যায় সেটার জন্যে পুলিশে দেন কিংন্তু প্রকাশ্যে

গালাগালি করা একজন পাবলিক ফিগারের শোভা পায়? পরীমনি আজ না, এর আগেও তার লাইভে এমনকি পোস্টে গালাগালি করতো৷ অথচ সে নাকি অনেকের আইডল৷ পরী লাস্ট কি মুভি করছে এটা কেউ নাম ও বলতে পারবে না৷ অথচ ওর লাইফ স্টাইল দেখেন৷ এতো টাকার উৎস আসলে কই থেকে আসে? পুরনো একটা মামলার জামিন নিতে আজকে আদালতে সে আসছে ১০ বডিগার্ড নিয়া। এরপর সাংবাদিকদের ফোন কেড়ে নিছে পরীমনির বডিগার্ডরা৷ এমনকি তাদের গায়ে হাতও দিছে৷ মানে ওই কি এ দেশের প্রেসিডেন্ড হয়ে গেল নাকি, বুঝলাম না৷