November 5, 2026, 4:42 pm

আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ রোপণ ও বিতরণ

Reporter Name

শেখ আসাদুজ্জামান মুকুল, বিশেষ প্রতিনিধি: আশাশুনি রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ ও বৃক্ষ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় সংস্থার কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি অবঃ প্রধান শিক্ষক কামরুন নাহার কচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল

ইসলাম, আশাশুনি সরকারি কলেজের উপাধ্যক্ষ (অব.) আলহাজ্ব আঃ সবুর, করুন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক আসলাম লিংকন, সংস্থার সেক্রেটারী শাহিমা খাতুন, শাহানারা খাতুন, শাহিদা খাতুন, শিরিনা খাতুন প্রমুখ। সবশেষে প্রধান অতিথি সংগঠনের সদস্য ও উপকারভোগিদের মাঝে বৃক্ষ বিতরণ করেন।