September 18, 2026, 11:00 pm
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

কেশবপুরের সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

Reporter Name

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নে জামাত ইসলামির উদ্যোগে বাউশলা বাজার মসজিদে পবিত্র সিরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ সাইদুর রহমান সাইদ। এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান মনি, ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ।