September 19, 2026, 1:08 am
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

পল্লবীতে লাশের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

Reporter Name

রাজধানীর পল্লবী এলাকায় মরদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে তালাব বিহারী ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, বিকেলে পল্লবী তালাত ক্যাম্পে ১১ নম্বর ব্লকে ৪ নম্বর লাইনে মরদেহের গোসলখানা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

মানিক ও সুমনের নেতৃত্বে স্থানীয় জামায়াতের শতাধিক নেতাকর্মী এবং বিহারী সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে বিএনপির অন্তত দেড়শ নেতাকর্মীর মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। ‎উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক এবং একজন এসআই আহত হয়েছেন। এমদাদুলকে রাতে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকা উত্তপ্ত ছিল।

সূত্র জানিয়েছে, টয়লেটের জায়গা দখল করে একপক্ষ লাশের গোসল ঘর বানাতে চায়, আরেক পক্ষ পানির পাম্প বসানোর প্রস্তাব দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের সূত্রপাত। পল্লবী থানার ওসি হাসান বাসির সাংবাদিকদের বলেন, ক্যাম্পে মরদেহের গোসলের জন্য ঘর তৈরি করা হচ্ছিল। ঝামেলাটা বিহারি-বিহারিদের মধ্যে।