September 19, 2026, 3:33 am
শিরোনাম:
ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী-শেখ শাহিনুর প্রতিবেশী ভারত-বাংলাদেশ সুসম্পর্কের জন্য যা করণীয় তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপের দল চূড়ান্ত বাংলাদেশের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত, ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে জয়সওয়াল দ্বিপক্ষীয় সম্পর্কে ফের তারেক রহমানের দিল্লি সফর আয়োজনের চেষ্টা প্রেম করে বিয়ে বিষপানে স্বামীর মৃত্যু হাসপাতালে ভর্তি স্ত্রী অ্যাটর্নি অফিসের কেউ অর্থ পাচারে জড়িত থাকলে ব্যবস্থা যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী

Reporter Name

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সংগঠনের কার্যালয়ে কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় I

শণিবার (২৯ আগস্ট-২৬) সন্ধ্যায় পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি জনাব নজরুল ইসলাম খান-এর সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সম্পাদক মানব মন্ডল-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার।

অতিথিবৃন্দের মধ্যে আলোচনা করেন, চুকনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, গবেষক ও প্রাবন্ধিক জনাব হাশেম আলী ফকির, বিপ্রতীপ’-এর পরিচালক কবি ও সাংবাদিক নয়ন বিশ্বাস , কবি ও সংগঠক জনাব মাসুদা বিউটি, পাঁজিয়া ডিগ্রী কলেজের শিক্ষক জনাব আলী আব্বাজ , কবি কৃষ্ণপদ সরকার, কবি হাদিউজ্জামান জয়।

কবিতা আবৃত্তি করেন, সংগঠনের সহ-সভাপতি তাপস দে, কোষাধ্যক্ষ সুব্রত বসু কঙ্কন, পাঁজিয়া ডিগ্রী কলেজের শিক্ষক তাপস বিশ্বাস, কবি ও শিক্ষক উজ্জ্বল ঘোষ প্রমুখ।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি জনাব সমীর দাস, জনাব আকরাম হোসেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক জনাব বাবুর আলী গোলদার, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাঁজিয়া প্রেসক্লাবের সভাপতি জনাব আব্দুল হামিদ, সংগঠনের প্রচার সম্পাদক মিহির বসু (বসুদেব), কবি প্রবীর বিশ্বাস, মাটি ভাই, লক্ষণ চক্রবর্তী প্রমুখ । সভাপাতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।