September 19, 2026, 12:47 am
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

কেশবপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী ও আলোচনা সভা 

Reporter Name

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুরে জাতীয় কবি কাজী নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। চল চল গানের মাধ্যমে একদল শিশু শিল্পী উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মুগ্ধ করে।  সোমবার (৩১ আগস্ট-২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিমল কুমার কুন্ড-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির

সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসস)-এর কেশবপুর উপজেলা শাখার সভাপতি এম.এ হালিম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেশবপুরের প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ওয়াজেদ খান ডবলু, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব রুহুল কুদ্দুস, কেশবপুর থানা প্রেসক্লাবের সহসভাপতি পরেশ চন্দ্র দেবনাথ-সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।