September 18, 2026, 9:45 pm
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ‘বড় হুজুর’

Reporter Name

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদরাসার বড় হুজুরকে (শিক্ষক) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের চরপাড়া জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত বড় হুজুর (শিক্ষক) আবুল কালাম আজাদ দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসাটিতে পুরুষ ও মহিলা শাখার পাশাপাশি আবাসিক ও কিন্ডার গার্টেন বিভাগও রয়েছে। আবাসিক বিভাগে শতাধিক ছাত্রী পড়াশোনা করেন। আবুল কালাম আজাদ প্রায় ১৫ বছর ধরে প্রতিষ্ঠানটিতে ‘বড় হুজুর’ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রীও মাদরাসার মহিলা শাখায় শিক্ষকতা করেন। তারা দুজনই মাদরাসা চত্বরে বসবাস করেন।

এদিকে, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মাদরাসায় গিয়ে আবুল কালাম আজাদকে আটক করেন এবং তাকে মারধর করেন বলে জানা গেছে। খবর পেয়ে জামজামি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলমডাঙ্গা থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, ভুক্ত ভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।