September 18, 2026, 11:40 pm
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায়: চিরনিদ্রায় শায়িত হলেন গোলাম সরোয়ার মোল্লা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, কচুয়া, যশোর: নীরব প্রার্থনা আর অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হলো যশোর সদর উপজেলার ১৩ নং কচুয়া ইউনিয়নের প্রবীণ মুরুব্বি জনাব গোলাম সরোয়ার মোল্লা (সোনা বুড়ো) ভাইকে। তিনি ১৩ নং কচুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও ০৮ নং ওয়ার্ডের মেম্বার জনাব ডাঃ মশিয়ার রহমান এর পরম শ্রদ্ধেয় চাচা। মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে ছুটে আসেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন:

অধ্যাপক আবদার খান, সভাপতি (ভারপ্রাপ্ত), সদর উপজেলা বিএনপি, জনাব আনজুরুল হক খোকন, সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি, জনাব মোঃ মশিয়ার রহমান খান, সভাপতি, ১৩ নং কচুয়া ইউনিয়ন বিএনপি, জনাব মোঃ ইকরাম হোসেন, সাধারণ সম্পাদক, ১৩ নং কচুয়া ইউনিয়ন বিএনপি, জনাব মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, ১৩ নং কচুয়া ইউনিয়ন বিএনপি, জনাব মোঃ রেজাউল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ১৩ নং কচুয়া ইউনিয়ন বিএনপি, জনাব আলী আহমদ সভাপতি ০৭ নং ওয়ার্ড বিএনপি, জনাব রফিকুল ইসলাম লিটু- সাধারণ সম্পাদক ০৭ নং ওয়ার্ড বিএনপি ।

এছাড়াও ১৩ নং কচুয়া ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের নামাজে জানাজায় শরিক হন। এ সময় নেতৃবৃন্দ বলেন, “এই বিপদের দিনে আপনারা একা নন, আমরা সদর উপজেলা বিএনপি ও ১৩ নং কচুয়া ইউনিয়ন বিএনপি সবসময় আপনাদের পাশে আছি।” মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।

বিদায় হে প্রিয়, তোমার স্মৃতি রবে চিরকাল।