September 19, 2026, 12:21 am
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

বিশ্ববাজারে তেলের দাম ১০৮ ডলার ছাড়াল

Reporter Name

মধ্যপ্রাচ্যে নৌপথে চলমান অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৬৮ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হয়।

রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে একের পর এক হামলার ফলে জ্বালানি সরবরাহ দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে তেলের দাম মে মাসের মাঝামাঝির পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে থাকবে। এদিকে বৃহস্পতিবার ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দামই ৬ শতাংশের বেশি বেড়েছিল।