November 3, 2026, 6:44 am
শিরোনাম:
কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ ঢাকা-টাঙ্গাইল গাজীপুরে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ স্থানীয় নির্বাচনে কাদের মনোনয়ন দেবে বিএনপি, জানালেন রিজভী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী পলাশসহ গ্রেফতার-৫ ডুমুরিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে নারী কর্মী নিয়োগ সম্পন্ন পাইকগাছায় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ জামিরের

রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ

Reporter Name

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। সোমবার (০৩ নভেম্বর) শেষ হওয়া রয়টার্স/ইপসোসের এক জরিপে এ চিত্র উঠে এসেছে। জরিপে দেখা গেছে, ট্রাম্পের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন ৩২ শতাংশ উত্তরদাতা। এক সপ্তাহ আগেও এই হার একই ছিল। দুই সপ্তাহ আগে তা নেমে এসেছিল ৩১ শতাংশে, যা ছিল তার সর্বনিম্ন।

মঙ্গলবারের কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৬ শতাংশ ভোটার। রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৮ শতাংশ। অর্থাৎ ডেমোক্র্যাটরা ৮ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। তবে এক সপ্তাহ আগের জরিপে ব্যবধান ছিল ১১ পয়েন্ট। জরিপের ফল বলছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রিপাবলিকানরা চাপে পড়েছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে ভোট দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন ৭৮ শতাংশ ভোটার। এ বিষয়ে ডেমোক্র্যাটদের ওপর আস্থা জানিয়েছেন ৪৩ শতাংশ, আর রিপাবলিকানদের ওপর ৩২ শতাংশ।

স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫০ শতাংশ বলেছেন, কংগ্রেস নির্বাচনে তাদের ভোট হবে ট্রাম্পের বিরুদ্ধে। মাত্র ১৩ শতাংশ বলেছেন, তাদের ভোট হবে ট্রাম্পের পক্ষে। আর ৩৩ শতাংশের মতে, ভোট দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প কোনো বিবেচ্য বিষয় নন। ভোট দেওয়ার আগ্রহের দিক থেকেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন। দলটির ৪৯ শতাংশ সমর্থক জানিয়েছেন, তারা ভোট দিতে খুবই আগ্রহী। রিপাবলিকান সমর্থকদের মধ্যে এই হার ৩৩ শতাংশ। তবে জাতীয় পর্যায়ের এই জরিপ দিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে, তা নিশ্চিতভাবে বলা যায় না।

কারণ সিনেট ও প্রতিনিধি পরিষদের আসন নির্ধারিত হয় অঙ্গরাজ্য ও নির্বাচনী এলাকাভিত্তিক ভোটের মাধ্যমে। রয়টার্স/ইপসোসের এই জরিপে অনলাইনে ১ হাজার ৭৬৫ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নিয়েছেন। জরিপের ভুলের সীমা ২ শতাংশ পয়েন্ট।

সূত্র: রয়টার্স