September 19, 2026, 4:48 am
শিরোনাম:
ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী-শেখ শাহিনুর প্রতিবেশী ভারত-বাংলাদেশ সুসম্পর্কের জন্য যা করণীয় তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপের দল চূড়ান্ত বাংলাদেশের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত, ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে জয়সওয়াল দ্বিপক্ষীয় সম্পর্কে ফের তারেক রহমানের দিল্লি সফর আয়োজনের চেষ্টা প্রেম করে বিয়ে বিষপানে স্বামীর মৃত্যু হাসপাতালে ভর্তি স্ত্রী অ্যাটর্নি অফিসের কেউ অর্থ পাচারে জড়িত থাকলে ব্যবস্থা যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

Reporter Name

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা বাজার নিউমার্কেটে (চুকনাগর) অবস্থিত মমতা বস্ত্রালয় এন্ড শপিং কমপ্লেক্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ পুরস্কার ও অফারের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রচার ব্যানারে জানানো হয়েছে, ১০ হাজার টাকার মার্কেট করলেই ক্রেতারা নিশ্চিত পুরস্কার পাবেন। পুরস্কারের তালিকায় রয়েছে এফজেড গাড়িসহ স্বর্ণের চেইন, ফ্রিজ, মোবাইল ফোনসহ হাজার হাজার পুরস্কার।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ অফারও প্রচার করা হয়েছে। অফারটি শারদীয় দুর্গাপূজার দশমী পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে নির্ধারিত সময় অনুযায়ী পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। মমতা বস্ত্রালয় এন্ড শপিং কমপ্লেক্সের মালিক মহাদেব পাল জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের জন্য এ বিশেষ আয়োজন করা হয়েছে।