September 21, 2026, 2:41 am
শিরোনাম:
কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ডুমুরিয়ায় নিজ বাড়ির বারান্দায় যুবককে কুপিয়ে জখম কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ/ ৫ জন হাসপাতালে বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা কেশবপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমেদ এর মতবিনিময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টি ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের সামনে বাংলাদেশ

বটিয়াঘাটায় গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি অন্য কোনো কারণ ?

Reporter Name

মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা এলাকায় গোবিন্দ বাড়ৈ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুকুরের ঘাট থেকে তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিহত গোবিন্দ বাড়ৈ কিসমত ফুলতা পুরাতন ভাটার মোড় সিলিন্দামারী এলাকার মৃত হরিপদ বাড়ৈর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দ বাড়ৈর মাথায় আঘাতের চিহ্ন, পুরুষাঙ্গ দিয়ে রক্তপাত এবং মুখ দিয়ে ফেনা বের হওয়ার মতো বিষয় দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। এসব বিষয়কে কেন্দ্র করে তার মৃত্যু স্বাভাবিক, দুর্ঘটনাজনিত নাকি অন্য কোনো কারণে হয়েছে—তা নিয়ে এলাকায় আলোচনা চলছে। নিহতের একমাত্র কন্যা পূর্বা বাড়ৈ জানান, তিনি ও তার মা দেবিতলা গ্রামে মামাবাড়িতে বসবাস করেন। মাঝে মধ্যে বাবার কাছে আসেন। বুধবার সন্ধ্যায় বাবার সঙ্গে রাতের খাবার খেয়ে তিনি চলে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর আবার ফিরে এসে দেখেন, তার বাবা পুকুরের পানিতে পড়ে আছেন। পরে পরিচিত লোকজনকে ফোন করে ডেকে এনে তাকে উদ্ধার করা হয়।

পরে ভ্যানযোগে গোবিন্দ বাড়ৈকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মাথার ডান পাশের উপরের দিকে আঘাতের চিহ্ন এবং পুরুষাঙ্গ দিয়ে রক্তপাতের বিষয়টি চিকিৎসকের নজরে আসে বলে জানা গেছে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, গোবিন্দ বাড়ৈর মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। মাথায় আঘাতের চিহ্নসহ অন্যান্য বিষয় সামনে আসায় এটি স্ট্রোকজনিত মৃত্যু, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।