September 20, 2026, 3:46 pm
শিরোনাম:
বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা কেশবপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমেদ এর মতবিনিময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টি ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের সামনে বাংলাদেশ রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম মাতৃত্বের পর চেহারা নিয়ে কটাক্ষ, মুখ খুললেন ক্যাটরিনা

বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ

Reporter Name

মোঃ ইমরান,বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার ৬ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি চরপাড়া এলাকায় মোটর চুরির ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। হামলায় রফিকুলের মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে। পরে তাকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম তৈয়বুর রহমান মোড়ালের ছেলে। মোটরসাইকেল চুরির বিষয় নিয়ে তার সঙ্গে স্থানীয় কয়েকজনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করে পরিস্থিতি শান্ত করেন। অভিযোগ রয়েছে, পরে এশার নামাজের আগে কয়েকজন পুনরায় সংঘবদ্ধ হয়ে চরপাড়া মসজিদের সামনে রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

হামলার ঘটনায় নাইম মোড়ল (২৮), নয়ন মোড়ল (৩২) ও হুমায়ুন মোড়ল (৬৫)-এর নাম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। অভিযোগে হুমায়ুন মোড়লের পিতার নাম আফজাল মোড়ল।
‎আহত রফিকুলকে প্রথমে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার মাথায় গুরুতর আঘাত থাকায় চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয়দের দাবি, আঘাতটি গুরুতর হওয়ায় তার উন্নত চিকিৎসার প্রয়োজন হয়।

এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত বটিয়াঘাটা থানায় কোনো মামলা হয়েছে বলে জানা যায়নি। তবে ঘটনাটি নিয়ে থানায় মৌখিকভাবে জানানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে