September 20, 2026, 3:48 pm
শিরোনাম:
বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা কেশবপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমেদ এর মতবিনিময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টি ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের সামনে বাংলাদেশ রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম মাতৃত্বের পর চেহারা নিয়ে কটাক্ষ, মুখ খুললেন ক্যাটরিনা

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

Reporter Name

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বা আবাসন ও অবকাঠামো খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশের প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছে। চার সদস্যের এই আন্তর্জাতিক প্রতিনিধিদল গত শুক্রবার সরেজমিনে রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রূপায়ণ গ্রুপ এ তথ্য জানিয়েছে ।

পরিদর্শনকারী প্রতিনিধিদলে ছিলেন থাইল্যান্ডের এফআইএবিসিআইয়ের সভাপতি সোপন পর্নচোকচাই, প্রিমিয়ার হোমস আরই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্লেটন ওয়েড, এফআইএবিসিআইয়ের (থাইল্যান্ড, ফুকেট) সভাপতি সালভাতোর পারিসি এবং অ্যাসেট এক্স প্রোপার্টি কোম্পানি লিমিটেডের এমডি লারিনথর্ন সোয়াসদিকুলাভাথ। প্রতিনিধিদলটিকে রূপায়ণ সিটি উত্তরায় স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান হাবিব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফররত প্রতিনিধিদলটির সদস্যরা রূপায়ণ সিটি উত্তরার পরিকল্পিত অবকাঠামো, নিরাপত্তাব্যবস্থা, বিস্তৃত সবুজ ও উন্মুক্ত পরিসর এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। তাঁরা প্রকল্পটির পরিবেশবান্ধব পরিকল্পনা, সমন্বিত কমিউনিটি জীবনধারা এবং আধুনিক আবাসন ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।

প্রতিনিধিদলটি তাদের প্রতিক্রিয়ায় রূপায়ণ সিটি উত্তরার সবুজ ও উন্মুক্ত পরিবেশের প্রশংসা করে। তাদের মতে, পরিকল্পিত সবুজ পরিসর ও উন্মুক্ত স্থান শিশুদের স্বাভাবিক বিকাশের পাশাপাশি বাসিন্দাদের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।