September 19, 2026, 10:13 am
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী-শেখ শাহিনুর প্রতিবেশী ভারত-বাংলাদেশ সুসম্পর্কের জন্য যা করণীয় তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপের দল চূড়ান্ত বাংলাদেশের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত, ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে জয়সওয়াল দ্বিপক্ষীয় সম্পর্কে ফের তারেক রহমানের দিল্লি সফর আয়োজনের চেষ্টা প্রেম করে বিয়ে বিষপানে স্বামীর মৃত্যু হাসপাতালে ভর্তি স্ত্রী অ্যাটর্নি অফিসের কেউ অর্থ পাচারে জড়িত থাকলে ব্যবস্থা যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Reporter Name

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের (মুসাসাপ) ১৭৮ তম মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। শণিবার ( ১৮ সেপ্টেম্বর-২৬) সকাল সাড়ে দশটায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদ মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি কবি ও ছড়াকার রাশিদা আখতার লিলি-এর সভাপতিত্বে এবং মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোরের সাধারণ সম্পাদক কবি ও সংগঠক গাজী শহিদুল ইসলাম-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট গবেষক ও নির্দেশক ড. কামাল উদ্দিন কবির, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যশোর ইনস্টিটিউট নাট্যকলা বিভাগের সম্পাদক আলমগীর হোসেন বাবু, বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরের সহ-সভাপতি আমির হোসেন মিলন, কৃষ্টিবন্ধন যশোর জেলা শাখার সভাপতি মঞ্জুয়ারা সোনালী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাঈম রাজ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লেখক ও সংগঠক মু.আবুল কালাম আজাদ, কবি ও গীতিকার ডাঃ আহাদ আলী, অধ্যাপক সুরাইয়া শরীফ। শুভেচ্ছা বক্তব্য ও কবিতা পাঠ করেন, সর্বকবি সংগঠনের সাংগঠনিক সম্পাদক রশিদ শিমুল, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ অমল কান্তি সরকার, মনিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন নজরুল হক, অগ্নিবীণা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরের সাবেক সভাপতি এডিএম রতন, দ্যোতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়ার সোহেল, কৃষ্টিবন্ধন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ কাশেম অমিয়, কবি ও শিল্পী নজর উদ্দিন সানা, আহম্মদ আলী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি হাসান মাহমুদ, কৃষ্টিবন্ধন শার্শা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, বকুল হক, শেখ মাফিজুল ইসলাম, মুজিবুর রহমান, শরিফুল আলম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাহিত্য পুরষ্কারপ্রাপ্ত নজিবর রহমান, আব্দুল হালিম, ফারুক আহমেদ, সীমান্ত বসু, ভদ্রাবতী বিশ্বাস, নজরুল ইসলাম, ফাতিমা পারভীন, তৃষা চামেলি, মনিকা রায় ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, মোঃ আতিয়ার রহমান, পরেশ চন্দ্র দেবনাথ, মোঃ গোলাম মোস্তফা, আবু রাসেল, দেলোয়ারা খাতুন, রেবেকা টপি, শিরিন সুলতানা আদরী, নিতাই দেবনাথ, মোঃ নাসির উদ্দিন, টিপু সুলতান, রেজাউল ইসলাম, ডাঃ বদরুন নাহার খান, নাফিসা নুরুন নাহার, এ এফ এম মোমিন যশোরী, সানজিদা ফেরদাউস, শরীফ হোসেন ধীমান প্রমুখ। এস এস সি ২০২৬ এ উত্তীর্ণ সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা হলেন, ফারদিন শাহরিয়ার, ছন্দা দেবনাথ রুপা, মাহমুদা খাতুন, তাসনিম মাহমুদ ওহি, অর্ক রহমান, মোস্তানুর রহমান সাক্ষর, তাসনিম তাবাসসুম, তাজবীদ আলম বাঁধন।

স্কলারশিপ ২০২৫ অষ্টম শ্রেণীর শেখ শামস শুয়াইব, টিকাদার অনিন্দিত নির্ঝর। এছাড়াও একই মঞ্চে আবেদা-শামসুদ্দীন ফাউন্ডেশন যশোরের পক্ষ থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও ছড়াকার রাশিদা আখতার লিলি, খুলনা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী নাজিউর রহমান রাফিদ এবং অনার্স ২০২৬ এর ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ গাজী তরিকুল ইসলামকে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে ১২ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে ষাটোর্ধ কবি, সাহিত্যিক, গুণিজন, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।