পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর-২৬) সন্ধ্যার পর ভালুকঘর ক্যাম্প ইনচার্জ দেব কুমার-এর সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু, সাধারণ সম্পাদক ইউপি সদস্য এস এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসাইন, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক মোঃ আব্দুল জব্বার, ৯ নং ওয়ার্ডের সভাপতি হায়দার আলী, সহ-সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আজু, বাজার কমিটির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক যুবদল নেতা আবু হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি। বক্তারা মাদক, চুরি, ছিনতাই,সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধ সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।