September 22, 2026, 4:53 pm
শিরোনাম:
তেরখাদায় সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কলারোয়ায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ মনে মনে নাকি জোরে জোরে? কীভাবে পড়লে বেশি মনে থাকে পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারল না জ্যোতিরা বিশ্বজুড়ে ডিজেলসংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় ফিড কারখানা নয়, পাটকল চালুর দাবি

তেরখাদায় সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

সাগর কুমার বাড়ই, তেরখাদা (খুলনা) প্রতিনিধি : ২২ শে সেপ্টেম্বর সকাল ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে গ্রামীণ সড়ক প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা নিবাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা। উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় আলোচক হিসেবে করেন, জিআইএস স্পেশালিস্ট, বেটস, মোঃ আদনান হোসেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা

বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, বিএনপি নেতা মোঃ মিল্টন হোসেন। কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।