September 22, 2026, 5:12 am
শিরোনাম:
আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় ফিড কারখানা নয়, পাটকল চালুর দাবি খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ খুলনায় কুরিয়ারকর্মীকে দুর্বৃত্তদের গুলি খুলনায় আবাসিক হোটেলে যুবকের লাশ, সঙ্গে থাকা নারী আটক কেশবপুরে সাংবাদিকদের ওপর হামলা, প্রেসক্লাব দখলের অভিযোগ বিএনপি নেতা ফারুক হত্যা ছাত্রলীগ নেতা বাপ্পাসহ তিনজনের মৃত্যুদণ্ড সন্ধ্যার সময়ে ঘাটতি ১ হাজার ৮৪৮ মেগাওয়াট রাতে বেড়েছে লোডশেডিং কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ গ্রেফতার -২

খুলনায় কুরিয়ারকর্মীকে দুর্বৃত্তদের গুলি

Reporter Name

খুলনায় কুরিয়ার সার্ভিসের পণ্য ডেলিভারি দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে কাজী সাজ্জাদ (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে খুলনা মহানগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে। আহত সাজ্জাদ টুটপাড়া এলাকার কাজী কামালের ছেলে। তিনি পাঠাও কুরিয়ার সার্ভিসে ডেলিভারিম্যান হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে করে কুরিয়ারের পণ্য ডেলিভারি দিতে টুটপাড়া সেন্ট্রাল রোডে যান সাজ্জাদ। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁর বাম পায়ে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, টুটপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাব্বি, জিতু ও জিসান এ হামলা চালিয়েছে। ঠিক কী কারণে ওই যুবকের ওপর এই হামলার ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।