September 22, 2026, 5:13 am
শিরোনাম:
আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় ফিড কারখানা নয়, পাটকল চালুর দাবি খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ খুলনায় কুরিয়ারকর্মীকে দুর্বৃত্তদের গুলি খুলনায় আবাসিক হোটেলে যুবকের লাশ, সঙ্গে থাকা নারী আটক কেশবপুরে সাংবাদিকদের ওপর হামলা, প্রেসক্লাব দখলের অভিযোগ বিএনপি নেতা ফারুক হত্যা ছাত্রলীগ নেতা বাপ্পাসহ তিনজনের মৃত্যুদণ্ড সন্ধ্যার সময়ে ঘাটতি ১ হাজার ৮৪৮ মেগাওয়াট রাতে বেড়েছে লোডশেডিং কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ গ্রেফতার -২

খুলনায় ফিড কারখানা নয়, পাটকল চালুর দাবি

Reporter Name

খুলনার ক্রিসেন্ট জুট মিলে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর উদ্যোগের প্রতিবাদে খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্ধ থাকা পাটকলের শ্রমিকেরা। রোববার সকাল ১০টায় খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে জাতীয়তাবাদী পাটশ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সকাল পৌনে ১০টায় বন্ধ প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকেরা ক্রিসেন্ট গেটে একত্র হন। পরে মিল চালুর দাবিতে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল শুরু করে। সেখানে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত অবস্থান কর্মসূচিতে অংশ নেয় শ্রমিকেরা। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা।

কর্মসূচিতে বক্তব্য দেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস, প্লাটিনাম এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সহসভাপতি মো. আশরাফ হোসেন, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়কপথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, ক্রিসেন্ট শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, খালিশপুর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসম্পাদক মো. মনির হোসেন, শ্রমিক নেতা মোশারফ হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে মুরগির ফিড কারখানা বন্ধ করে পাটকল চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।