September 22, 2026, 5:11 am
শিরোনাম:
আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় ফিড কারখানা নয়, পাটকল চালুর দাবি খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ খুলনায় কুরিয়ারকর্মীকে দুর্বৃত্তদের গুলি খুলনায় আবাসিক হোটেলে যুবকের লাশ, সঙ্গে থাকা নারী আটক কেশবপুরে সাংবাদিকদের ওপর হামলা, প্রেসক্লাব দখলের অভিযোগ বিএনপি নেতা ফারুক হত্যা ছাত্রলীগ নেতা বাপ্পাসহ তিনজনের মৃত্যুদণ্ড সন্ধ্যার সময়ে ঘাটতি ১ হাজার ৮৪৮ মেগাওয়াট রাতে বেড়েছে লোডশেডিং কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ গ্রেফতার -২

খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name

চুরির অভিযোগে খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যাকাণ্ডে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোনাডাঙ্গায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে মেট্রোপলিটন পুলিশ ও কেসিসি (খুলনা সিটি করপোরেশন) প্রশাসকের আশ্বাসে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। এর ফলে দুপুরের পর থেকে এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের পর এত দিনেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা রাস্তার মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন এবং এতে শিক্ষকেরাও একাত্মতা প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন এবং অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

অবরোধ চলাকালে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা ১টার পর কেএমপির (খুলনা মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ এবং খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন।

পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ খালেদ জানান, আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশের একাধিক অভিযান চলছে এবং খুব দ্রুতই তাঁদের আইনের আওতায় আনা হবে। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে আদালতে তদন্তের অভিযোগপত্র দাখিল করার প্রতিশ্রুতি দেন তিনি।