November 2, 2026, 2:21 am

এইচএসসি পাসেই ১৫০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

Reporter Name

আবুল খায়ের গ্রুপ সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে ১৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীদের সিভির সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নির্ধারিত স্থানে গিয়ে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে হবে। ভেরিফিকেশনের জন্য সকল ডকুমেন্টসের মূলকপি সঙ্গে রাখতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)

পদসংখ্যা: ১৫০

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ১৮-৩৫ বছর

প্রার্থীর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: ১১,০০০-২২,০০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড এলাউন্স, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে।

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: ৩১ অক্টোবর, ২০২৬।