November 3, 2026, 3:54 am
শিরোনাম:
হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী পলাশসহ গ্রেফতার-৫ ডুমুরিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে নারী কর্মী নিয়োগ সম্পন্ন পাইকগাছায় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ জামিরের খুলনার রুপসা নদী থেকে দুই ব্যক্তির মরাদেহ উদ্ধার সাতক্ষীরায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ আইরিশদের বিপক্ষে সিরিজ জিতে নিজেদের অবস্থান- নামিবিয়া মীরার বাদামি চোখ দেখেই বিয়ের সিদ্ধান্ত নেন শাহিদ বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৪৭ হাজার টাকা গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ভাঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট

এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে: ইশরাক

Reporter Name

মাদকবিরোধী কার্যক্রম ও আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সমালোচনা করেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারি ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ইতাদি। আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসিতে ঝুলাইতি’।

তিনি বলেন, দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না। নাম বললাম না, তবে আরেকটি ছেলে যার থেকে মানসিক সমস্যা ছাড়া কিছুই আশা করিনি, কোথা থেকে নম্বর নিয়ে ফোন করে বলল, ভাই এরপর গেলে আমাকে নিয়েন, এই মাদক আমাদের ধ্বংস করে যাচ্ছে।

তিনি আরও বলেন, এই পার্টির ভবিষ্যৎ ০ (জিরো)। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইনপ্রণেতা হয়ে, পুলিশ সঙ্গে করে নিয়ে যাওয়ার পর।ইশরাক হোসেন আরও বলেন, নাহিদকে বলব কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাব। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা!!!!

সবশেষ তিনি বলেন, এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না। অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শিগগির আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা করো।