November 2, 2026, 5:00 am

খুলনায় মায়ের সামনে মেয়কে গুলি করে নির্মমভাবে হত্যা

Reporter Name

সাব্বির খান ডালিম স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার সাত নম্বর গলিতে মায়ের সামনে খুশি (২৫) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খুশি ওই এলাকার সুমন সরদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মা ও মেয়ে একসঙ্গে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা খুশির সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর মাথায় আঘাত করে এবং পরে গুলি করে হত্যা করে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।