November 3, 2026, 3:44 am
শিরোনাম:
হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী পলাশসহ গ্রেফতার-৫ ডুমুরিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে নারী কর্মী নিয়োগ সম্পন্ন পাইকগাছায় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ জামিরের খুলনার রুপসা নদী থেকে দুই ব্যক্তির মরাদেহ উদ্ধার সাতক্ষীরায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ আইরিশদের বিপক্ষে সিরিজ জিতে নিজেদের অবস্থান- নামিবিয়া মীরার বাদামি চোখ দেখেই বিয়ের সিদ্ধান্ত নেন শাহিদ বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৪৭ হাজার টাকা গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ভাঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট

খুলনায় ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু

Reporter Name

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৫০ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৩১ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে মোট ২০ হাজার ৫৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫০৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৫ জন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে ৪২৮ জন ডেঙ্গু রোগীকে অন্যত্র পাঠানো হয়েছে।