November 2, 2026, 3:45 am

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ক্যাশিয়ার ‘হিবি ইব্রাহিম’ গ্রেপ্তার

Reporter Name

​খুলনা ব্যুরো , খুলনা: ​খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি চৌধুরী বাবু ওরফে ‘গ্রেনেড বাবু’র ক্যাশিয়ার এবং তার সন্ত্রাসী বাহিনী ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য মো. ইব্রাহিম শেখ ওরফে ‘হিবি ইব্রাহিম’-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ​শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রূপসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী গ্রুপের এই সক্রিয় সদস্যকে আটক করা হয়। ইব্রাহিম একজন অস্ত্রধারী সন্ত্রাসী। খুলনা ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি, মারামারি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তার জড়িত থাকার দীর্ঘ অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। ​ওসি মো. মাসুম খান জানান, গ্রেপ্তারকৃত হিবি ইব্রাহিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।