November 2, 2026, 5:03 am

১০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী এবং ডাকাতি মামলার পলাতক আসামি ০১ জন গ্রেফতার

Reporter Name

নুরুজ্জামান সাকিব : বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী এবং ডাকাতি মামলার পলাতক আসামি ০১ জন গ্রেফতার ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের সার্বিক নির্দেশনায় ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ জনাব আশফাক রাগীব হাসানের নেতৃত্বে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ নূরে আলম (২৭) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অপর অভিযানে ফরিদপুরের সালথা থানা এলাকা থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাকাতি মামলার পলাতক আসামি মোঃ ফয়সাল হোসেন বাকা (২৭)-কে ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ নির্মূলে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অভিযান অব্যাহত থাকবে।