November 6, 2026, 1:18 pm
শিরোনাম:
কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনু একাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার নিরলস পরিশ্রমে সেবার মান বেড়েছে নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সংকটে ১১ দলের ঐক্য এনসিপি কি জামায়াত জোট ছাড়তে চায় শীতের আমেজ, তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস চোখের ভেতর পানি না পৌঁছালে অজু শুদ্ধ হবে কি ? আকুর দায় শোধের পর ৩৫ বিলিয়ন ডলারের নিচে নামলো রিজার্ভ শিশুদেরই গড়তে হবে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে

Reporter Name

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ নবেম্বর-২৬) বিকেলে শহরের পাবলিক ময়দানে বেলুন উড়িয়ে ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মজিদপুর ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ ও পাঁজিয়া ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মজিদপুর ইউনিয়ন একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে পাঁজিয়া ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন এবং পৌর জামায়াতের আমির জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।