September 20, 2026, 6:26 am
শিরোনাম:
শিশুহত্যার একের পর এক ৮ মাসে ৩৬ নিখোঁজ লাশ উদ্ধার সরকারি কর্মকর্তারা আয়করের হিসাব করবেন কীভাবে ক্রিকেটারদের দলবদলে ফিরতে পারে ‘প্লেয়ার্স বাই চয়েস’ উগ্রপন্থি গ্রুপের ১২ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি ইরানে পণ্যের অস্বাভাবিক দাম, যুদ্ধ বন্ধে তৎপরতা অব্যাহত কখন বুঝবেন সম্পর্ক ভেঙে যাচ্ছে? কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার… দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী

ইরাক থেকে ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ

Reporter Name

মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার মধ্যেই ইরাক থেকে ছোড়া ড্রোন হামলার পর সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। ইরাক জানিয়েছে, তারা এ ঘটনায় একজন সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছে এবং তদন্ত শুরু করেছে। দেশটি স্বীকার করেছে যে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে চালানো ড্রোন হামলাটি ইরানের সীমান্তবর্তী তাদের একটি প্রদেশ থেকে পরিচালিত হয়েছিল।

সৌদি আরব এর আগে ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের বিরুদ্ধে দেশটির তেল স্থাপনায় হামলার অভিযোগ করেছিল। বারশ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি সৌদি আরবকে হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের সুযোগ দিয়েছে। দেশটি বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে।ফলে বৈশ্বিক তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর ওপর চাপ আরও বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সপ্তম মাসে প্রবেশ করেছে।

শুক্রবার ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী জানিয়েছে, তারা কৌশলগত উপকূলীয় শহর মোকায় হুথি যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। এর এক দিন আগে হুথিরা লোহিত সাগরের পুরো উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল।