September 21, 2026, 12:39 am
শিরোনাম:
কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ডুমুরিয়ায় নিজ বাড়ির বারান্দায় যুবককে কুপিয়ে জখম কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ/ ৫ জন হাসপাতালে বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা কেশবপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমেদ এর মতবিনিময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টি ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের সামনে বাংলাদেশ

খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা

Reporter Name

(মো. ফসিয়ার রহমান)) খুলনায় : পরিবেশগত মানবাধিকার লংঘনের ফলে স্থানীয় জনগোষ্ঠী ও জীব বৈচিত্রের উপর‌ প্রভাব, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় স্থানীয় সাংবাদিকদের ভূমিকা জোরদার করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও নেটজ বাংলাদেশের কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এর বাস্তবায়নে দু’দিন ব্যাপী পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার এনজিও ফোরাম সোনাডাঙ্গা খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সেশনে প্রশিক্ষণের লক্ষ্য,উদ্দেশ্য ও কমসুচি তুলে ধরেন স্বাগত বক্তব্য রাখেন এনগেজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউলিয়া। পরিবেশগত ক্ষতি ও উন্নয়ন মূলক কর্মকান্ডের ফলে উদ্ভূত পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো দায়িত্বশীল ও প্রতিবেদনের মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরাই এই প্রশিক্ষণ ও কর্মশালার মূল লক্ষ্য।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় রাজশাহীর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবুজার, নেটস প্রোগ্রাম ম্যানেজার মোঃ মনিরুজ্জান,বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহিন ইসলাম, টেনিক্যাল অফিসার সুপর্ণা মিত্র।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ আবু তৈয়ব,হাসান হিমালয়, উত্তম মন্ডল,দীপঙ্কর রায়, সোহরাব হোসেন,সুমন আহমেদ,ইফফাত সানিয়া ন্যান্সি,মোঃ হামিদ,প্রবীর কুমার মন্ডল,জিএম মিজানুর রহমান মিজান,মনিরুজ্জামান মনু,রিয়াছাদ আলী, আলাউদ্দিন রাজা,সিকান্দার আলী,মোঃ ফসিয়ার রহমান,কনটেন্ট ক্রিয়েটার ইমরান জাহিদ,তানজিম বিন্তে মাহমুদ, মোস্তাফিজুর রহমান,ফরহাদ হোসেন, মোঃ সদর উদ্দিন, এফ এম বদিউজ্জামানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

কর্মশালার প্রথমদিনে পরিবেশগত মানবাধিকারের ধারণা, মানবাধিকার লঙ্ঘন, এবং জলবায়ুপরিবর্তন ও অপরিকল্পিত উন্নয়নের কারণে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠী ও জীববৈচিত্রের ওপর সৃষ্ট প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশ নিয়ে সাংবাদিকরা স্থানীয় প্রেক্ষাপটে পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের কারণ সমূহ চিহ্নিত করেন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজস্ব মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনে বাস্তব ভিত্তিক বিষয় নির্বাচন, প্রতিবেদন প্রস্তুত করণের কৌশল, ডিজিটাল নৈতিকতা এবং ব্যক্তিগত ও পেশাগত কর্মপরিকল্পনা তৈরির মাধ্যমে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় কয়রা, পাইকগাছা ও খুলনা থেকে সাংবাদিক ,কনটেন্ট ক্রিয়েটর ,অ্যাক্টিভিষ্ট সহ মোট ২৪ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালাটি সমন্বয় করেন বারসিকের এরিয়া অফিসার বাবলু জোয়ারদার।