September 22, 2026, 5:08 pm
শিরোনাম:
তেরখাদায় সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কলারোয়ায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ মনে মনে নাকি জোরে জোরে? কীভাবে পড়লে বেশি মনে থাকে পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারল না জ্যোতিরা বিশ্বজুড়ে ডিজেলসংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় ফিড কারখানা নয়, পাটকল চালুর দাবি

কেশবপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসনের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর-২৬) সকাল ১১টায় সভায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী। তিনি উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণসহ স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।