November 2, 2026, 3:44 am

খুলনার বটিয়াঘাটায় এক মামলায় ১৯৬ জনকে বিবাদী, চরম হয়রানির অভিযোগ বুলু-আশিকুরের বিরুদ্ধে

Reporter Name

নুরুজ্জামান সাকিব : খুলনার বটিয়াঘাটা থানার টালিয়ামারা, হাটবাড়ি, বড় হাজিরাবাদ ও বিরাট এলাকার প্রায় ১৯৬ জন নিরীহ মানুষকে বিবাদী করে আদালতে মামলা করার অভিযোগ উঠেছে মোঃ সেলিম জাহাঙ্গীর বুলু সরদার ও তার ভাই মো. আশিকুর রহমান, পিতা মৃত আব্দুল বারী সরদার, সাং টালিয়ামারা-এর বিরুদ্ধে। আদালত সূত্রে জানা যায়, খুলনা যুগ্ম জেলা জজ ৩য় আদালতে দায়ের করা দেওয়ানী ১১৮/২০২৬ নং মামলায় বাদী হয়ে তারা এলাকার শত শত সাধারণ মানুষকে বিবাদী করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, নিজেকে ওই চার মৌজার সকল জমির মালিক দাবি করে দীর্ঘদিন ধরে বুলু সরদার প্রতিনিয়ত অহেতুক মামলা দিয়ে এলাকার মানুষকে হয়রানি করে চলেছেন। যারা দীর্ঘ ৩০-৪০ বছর ধরে পৈতৃক জমিতে বসবাস করে আসছেন, তাদেরকেও এই মামলায় জড়ানো হয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, স্বাধীনতার সময় অনেক হিন্দু পরিবারের ফেলে যাওয়া জায়গা-জমি অনিয়মভাবে নিজেদের নামে রেকর্ড করিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে ওই পরিবারের বিরুদ্ধে। এই হয়রানি থেকে মুক্তি পেতে টালিয়ামারা, হাটবাড়ি, বড় হাজিরাবাদ ও বিরাট এলাকার ভুক্তভোগী পরিবারগুলো জেলা প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।