September 17, 2026, 9:57 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

বঙ্গবন্ধুর অবদান স্বীকার ও নির্মোহ মূল্যায়ন উভয়ই জরুরি

Reporter Name

পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্বীকারের পাশাপাশি স্বাধীনতা পরবর্তী তাঁর শাসনামলের নির্মোহ ও ঐতিহাসিক মূল্যায়ন জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। তাঁরা বলেছেন, ইতিহাসকে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর রাজনৈতিক সম্পত্তিতে পরিণত করা যাবে না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার ৫১তম বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে সিপিবি আয়োজিত আলোচনা সভায় দলের নেতারা এ কথা বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ে জানানো হয়।

সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ, দিবালোক সিংহ ও মঞ্জুর মঈন।

স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে নির্মোহ মূল্যায়নও জরুরি উল্লেখ করে আলোচনায় সিপিবি নেতারা বলেন, আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক রূপান্তর, প্রশাসনিক দুর্বলতা, অর্থনৈতিক সংকট, দুর্নীতি ও জন জীবনের নানা সমস্যার কারণে সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতাপূর্ব সময়ের সেই মোহ ক্রমশ ক্ষয় হতে থাকে। মুক্তিযুদ্ধের পর যে গণতান্ত্রিক ও প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি; বরং রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীভবন ও গণতান্ত্রিক অধিকার সংকোচনের প্রবণতা পরিস্থিতিকে জটিল করে তোলে।

সিপিবি নেতারা বলেন, এসব বাস্তবতা তুলে ধরার অর্থ বঙ্গবন্ধুর জাতীয় মুক্তিসংগ্রামে ঐতিহাসিক ভূমিকা অস্বীকার করা নয়। বরং ইতিহাসকে দলীয় রাজনৈতিক বয়ানের বাইরে রেখে তাঁর অবদান যেমন স্বীকার করতে হবে, তেমনি স্বাধীনতার পর তাঁর রাজনৈতিক সিদ্ধান্ত, রাষ্ট্র পরিচালনা ও গণতন্ত্রের সংকোচনের ঘটনাগুলোরও সত্যনিষ্ঠ মূল্যায়ন করতে হবে।